অধ্যক্ষ আজিজি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন হয়নি, অত্যন্ত দুঃখজনক

২৬ মে ২০২৬, ১০:১২ AM , আপডেট: ২৬ মে ২০২৬, ১০:১৪ AM
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © ফাইল ছবি

চলতি মে মাসের ২৮ তারিখে সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মাস প্রায় শেষ হয়ে গেলেও ঈদের বেতন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ফেসবুক পোস্টে বলেছেন, ‘২৮ তারিখ ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হবে। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।’

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে মে মাসের বেতন পাবেন না বলে নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত শনিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান। তাদের ভাষ্য, মে মাস প্রায় শেষের দিকে এবং ২৮ তারিখ কোরবানীর ঈদ। 

সবমিলিয়ে তাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু কার্যদিবসের সময় না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঈদুল আজহার ছুটি শেষে অর্থ্যাৎ প্রথম কার্যদিবস থেকেই মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার ব্যাপারে কাজ শুরু করা হবে। 

আরও পড়ুন: পে স্কেলে বেতন বাড়ছে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও, কোন গ্রেডে কত

তারা জানান, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের ছুটি শেষ হলেই প্রথম কর্মদিবস থেকে কাজ শুরু করব। তবে সোমবার থেকে ছুটি শুরু, আর রবিবার শেষ অফিস তাই ঈদের আগে বেতন দেওয়া সম্ভব নয়।

দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬