আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫২ PM
শাহবাগ মোড় অবরোধ

শাহবাগ মোড় অবরোধ © সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। নতুন এই কর্মসূচির মধ্যে রয়েছে ‘লং মার্চ টু যমুনা’। আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় এই কর্মসূচি শুরু করবেন তারা। এর আগে আজ বুধবার (১৬ অক্টোবর) রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করার আল্টিমেটাম দিয়েছেন তারা।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় লংমার্চ টু যমুনা কর্মসূচি পালন করবো। প্রশাসনকে বলবো, আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।

জানা যায়, আজ দুপুর দুইটার আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দুপুর ২টার পরপরই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

এরপর সেখানে তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যান। তিন ঘণ্টা পর বিকেল ৫টার আগে তারা শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9