শহীদ মিনারে যাওয়ার আহবান শিক্ষক নেতাদের, সচিবালয় অভিমুখে লং মার্চ চান একাংশ

১২ অক্টোবর ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০২:২৮ PM
প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষকরা।

জানা গেছে, অবস্থান কর্মসূচি প্রেসক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়ার কথা বলেন শিক্ষক নেতারা। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এমন আহবান জানান। তবে একপক্ষ এর বিরোধীতা করে সচিবালয় অভিমুখে লংমার্চ করার দাবি তুলেছেন। তারা শহীদ মিনারে না গিয়ে প্রেসক্লাবের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া ২০ শতাংশ করা না হলে তারা ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। আজ রবিবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা।

এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। আগামী ২২ অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে। রবিবার (১২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন। তবে কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে সেটি জানা যায়নি।

আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। দাবির বিষয়ে আলোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেন দুই শিক্ষক। তারা হলেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন ও জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। 

আরও পড়ুন: ২২ অক্টোবর শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির আশ্বাস

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু তালেব সোহাগ, যুগ্ম আহবায়ক নুরুল আমিন হেলালী, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬