২২ অক্টোবর শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির আশ্বাস

১২ অক্টোবর ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১২:৫০ PM
রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি

রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

রাজধানীর প্রেসক্লাব এলাকায় আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। আগামী ২২ অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে। রবিবার (১২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

বেলা ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন। তবে কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে সেটি জানা যায়নি। এরইমধ্যে অবস্থান কর্মসূচি প্রেসক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়া হতে পারে বলে শিক্ষকরা জানিয়েছেন। বাড়ি ভাড়া ২০ শতাংশ করা না হলে ফিরবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ রবিবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা। ইতিমধ্যে পুরো এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কর্মসূচি থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছেন তারা। 

আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। দাবির বিষয়ে আলোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেন দুই শিক্ষক। তারা হলেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন ও জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। 

আরও পড়ুন: মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষকদের দুই প্রতিনিধি

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু তালেব সোহাগ, যুগ্ম আহবায়ক নুরুল আমিন হেলালী, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম।

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9