মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষকদের দুই প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৩:২৮ PM
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছেন © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করার দাবির বিষয়ে আলোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছেন দুই শিক্ষক। রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন। তবে কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হচ্ছে সেটি জানা যায়নি।

অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসা দু’জন হলেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন ও জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। 

শিক্ষকদের মধ্যে দু’জনকে আলোচনার জন্য ডেকে নেওয়া হয়। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু তালেব সোহাগ, যুগ্ম আহবায়ক নুরুল আমিন হেলালী, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম।

আরও পড়ুন: সন্ধ্যা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজধানীর প্রেসক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ইতিমধ্যে পুরো এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কর্মসূচি থেকে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছেন তারা। আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এ তথ্য জানিয়েছেন। দাবি মানা না হলে মঙ্গলবার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলে তিনি জানিয়েছেন।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9