নির্বাচনী দাওয়াত নিয়ে ‘পক্ষপাতমূলক আচরণ’ জাবি উপাচার্যের!

২২ জানুয়ারি ২০১৯, ০৬:১৩ PM
জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম

শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী সংগঠনের জোট ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এর পক্ষ থেকে নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালামের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন এই জোটের শিক্ষক নেতারা।

জানা যায়, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। উপাচার্য মধ্যাহ্ন ভোজে শিক্ষকদের পদোন্নতি অনুসারে দাওয়াত দেন। ২২ জানুয়ারি প্রভাষকদের, ২৪ জানুয়ারি সহকারী অধ্যাপক এবং ২৭ জানুয়ারি সহযোগী অধ্যাপক ও অধ্যাপক ক্যাটাগরির শিক্ষকদের দাওয়াত করেন। তবে অভিযোগ আছে তিনি শুধু তাঁর অনুগত শিক্ষকদের দাওয়াত করেছেন।

এই বিষয়ে সম্মিলিত শিক্ষক সমাজের পক্ষের প্রার্থী অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এভাবে নির্বাচনের আগে এক পক্ষকে দাওয়াত দিতে পারেন না। আমরা আশংকা করছি উপাচার্যের এমন আচরণ নির্বাচনকে প্রভাবিত করতে পারে। উনি যদি সকল শিক্ষককে দাওয়াত দিতেন তবে আর আশংকা থাকতো না।’

অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম বলেন, ‘এমন একটা মৌখিক অভিযোগ পেয়েছি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সচেতন এমন কোন কাজ শিক্ষকদের প্রভাবিত করবে না। তবে যদি লিখিত কোন অভিযোগ পাই বিষয়টা খতিয়ে দেখবো।’

লিখিত অভিযোগের ব্যাপারে আওয়ামীপন্থী শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘আমরা আজকেই নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ জানাবো। আগে মৌখিকভাবে জানিয়েছি।’

সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬
৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬