বিশ্বকাপ ইস্যুতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিবি সভাপতির

২২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। এ নিয়ে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেধে দেওয়া হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পর বোর্ড সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট করে জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে ভারতে নয়। তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে বিসিবি লড়াই চালিয়ে যাবে।

বুধবারের (২১ জানুয়ারি) আইসিসি সভার প্রেক্ষাপট তুলে ধরে বুলবুল বলেন, ‘আমরা আবারও চেষ্টা করবো আজকে আরও কী কী পথ আছে, সেটা আইসিসিকে বলা। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ে আমরা খুব সন্দিহান। আমাদের প্রত্যেকটা লোক বিশ্বাস করতাম যে আইসিসি আমাদের আবেদন মেনে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ যখন আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশ যদি এই বিশ্বকাপে না খেলে, তাহলে আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ভারত কমনওয়েলথ গেমসের জন্য চেষ্টা করছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেট পাগল দেশ না যায়, তাহলে সেটা মনে হচ্ছে আয়োজকদের বড় ব্যর্থতা।’

আইসিসির সময় বেধে দেওয়া প্রসঙ্গে বুলবুল জানান, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো, এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করবো আরও কিছু বিষয় নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।’

নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে বুলবুল বলেন, ‘আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে ভারতে যেতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই। আমাদের দল প্রস্তুত আছে।’ 

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬