জাতীয়করণের দাবিতে এবার মাঠে নামলেন এমপিওভুক্ত শিক্ষকরা

২২ আগস্ট ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণসহ অতিদ্রুত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ ২০ বছরেও ২৫ শতাংশ ঈদ বোনাসের কোন পরিবর্তন হয়নি। ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, এমপিও শিক্ষকদের নেই কোন বদলি প্রথা। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসলেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন নেই। বরং শিক্ষকদেরকে বিভিন্ন কৌশলে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে।

এসময় তারা নিজেদের দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো: অবিলম্বে চাকুরিচ্যুত শিক্ষকদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে; বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করতে হবে; কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে; বর্তমান শিক্ষা কারিকুলাম অতিদ্রুত বাতিল করতে হবে এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণসহ অতিদ্রুত শিক্ষা জাতীয়করণ করতে হবে।

এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ.এস.এম মোর্শেদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ. আলীম, প্রচার সম্পাদক এস আর রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬