শিক্ষক আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে জরুরি সভা ডেকেছে ফেডারেশন

১৩ জুলাই ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন ও সর্বাত্মক কর্মবিরতি নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আজ শনিবার (১৩ জুলাই) ফেডারেশনের সভাপতি ড. মো. আখতারুল ইসলাম এবং মহাসচিব ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের তিন দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন মুলতবি করার কোন সিদ্ধান্ত হয়নি বরং পূর্বনির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। আগামীকাল রবিবার (১৪ জুলাই) অনুষ্ঠিতব্য ফেডারেশনের জরুরি সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট-সেক্রেটারির সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এর আগে আজ দুপুরে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেন। বৈঠকে তাদের তিন দফা দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। তিনি আরও জানান, ‘আলোচনা ভালো হয়েছে’।

 
ঢাবিতে ফের সহকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬