জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির হোসেন ও মাসরিক হাসান

১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সভাপতি ড. মোহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাসরিক হাসান

সভাপতি ড. মোহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাসরিক হাসান © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাসরিক হাসান। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার। ১৫ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে দুই প্যানেল থেকে ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচনে ২৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। তার বিপরীতে ২৫৩ ভোট পেয়েছেন অধ্যাপক ড.আশরাফুল আলম। অন্যদিকে ২৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মাসরিক হাসান। তার বিপরীতে ২৫৩ ভোট পেয়েছেন ড. নাজমুন নাহার।

আরও পড়ুন: এমআইটিতে পড়ার সুযোগ পেলেন উচ্চমাধ্যমিকের ছাত্রী নুজহাত

এছাড়াও কমিটিতে অন্যান্য বিজয়ী সদস্যরা হলেন সহ সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মমিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মহসিন রেজা, কোষাধ্যক্ষ ড. মো: মিরাজ হোসেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ লুতফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন, ড. এ এম এম গোলাম আজম, অধ্যাপক ড.ফারহানা জামান, শামীমা আক্তার, মো: আশরাফুল ইসলাম, ড. মো: আইনুল ইসলাম, ড. শামসুন নাহার, ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬