দ্রুত নিয়োগের দাবিতে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন কাল

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
এনটিআরসিএর সামনে শিক্ষকদের মানববন্ধন

এনটিআরসিএর সামনে শিক্ষকদের মানববন্ধন © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করবেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল সোমবার (৪ সেপ্টেম্বর) এই কর্মসূচি পালিত হবে।

জানা গেছে, সোমবার সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হবে।

জানতে চাইলে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সহ সভাপতি মো. ইমরান খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রাথমিক সুপারিশের দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও এখনো আমাদের চূড়ান্ত সুপারিশ করা হয়নি। সেজন্য আমরা মানববন্ধনের ডাক দিয়েছি।

তিনি আরও জানান, মানববন্ধনে অংশগ্রহণ করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে সুপারিশপ্রাপ্তরা ঢাকায় আসতে শুরু করেছেন। সোমবার আমরা সুখবর না পেলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

জানা গেছে, চলতি বছরের মার্চে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় দেড় মাস পর গত ২৭ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশ দেয় এনটিআরসিএ।

প্রার্থীদের সঠিকভাবে ভি-রোল ফরম পূরণের জন্য কয়েক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ভি-রোল ফরম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসিএ। তবে এখনো চুড়ান্ত অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। এই অবস্থায় আটকে গেছে নিয়োগ প্রক্রিয়া।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬