ক্যাম্পাসে মশক নিধনে কর্মসূচি চেয়ে চবি ভিসি বরাবর চিঠি

১২ জুলাই ২০২৩, ০৮:০৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© সংগৃহীত

দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্যকে এডিস মশা নিধন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। বুধবার (১২ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক চিঠির মাধ্যমে উপাচার্যকে এ আহ্বান জানায় সংগঠনটি। 

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বেড়ে চলেছে। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সমগ্র দেশেই প্রতিদিন অগণিত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মারা যাচ্ছেন।

এতে আরও বলা হয়, পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত আবাসিক হল ও অনুষদগুলোতে এবং তার আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি এডিস মশার প্রজনন ও বিস্তারকে ঝুঁকিপূর্ণভাবে বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন: মেডিকেলের ক্লাস শুরু ২৩ জুলাই

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আবাসিক হল সমূহে ছাত্র-ছাত্রীরা ফিরে আসার পূর্বেই ক্যাম্পাসকে পরিপূর্ণভাবে ডেঙ্গুর প্রভাব মুক্ত করতে এডিস মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হোক।

উল্লেখ্য, ক্যাম্পাসের বিভিন্ন হলের প্রাঙ্গণে ময়লা আবর্জনা এবং বৃষ্টির পানি জমে আছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ড্রেনে ময়লা আবর্জনা এবং লতাপাতা বদ্ধ অবস্থা তৈরি হয়েছে। 

১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬