নতুন নেতৃত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল

০৪ এপ্রিল ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
দায়িত্ব হস্তান্তর

দায়িত্ব হস্তান্তর © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। আর যুগ্ম-আহ্বায়ক হিসেবে অধ্যাপক মো. আমজাদ আলী ও অধ্যাপক রফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের মিলনায়তনে এক সভায় নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এর আগে ফার্মেসি অনুষদের নীল দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফার্মেসি অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাবির সাবেক প্রক্টর ও নীল দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমজাদ আলী এর আগে কলা অনুষদের নীল দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে সদ্য সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ও অধ্যাপক ড. মো. আবদুর রহিম দায়িত্ব পালন করেছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬