বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মিজান, সম্পাদক মোরশেদ

২১ ডিসেম্বর ২০২২, ০৫:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
বুয়েট শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

বুয়েট শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, কোষাধ্যক্ষ পদে পুরকৌশল বিভাগের ড. রুপক মুৎসুদ্দী, যুগ্ম-সম্পাদক পদে কেমিকৌশল বিভাগের ড. ইফতেখার আহমদ খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থাপত্য বিভাগের নায়না তাবাসসুম ও আপ্যায়ন সম্পাদক পদে সিএসই বিভাগের মো. রায়হান রাশেদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ, সিএসই বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার, গণিত বিভাগের অধ্যাপক ড. সালমা পারভিন, আইপিই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার ও স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুফার নির্বাচিত হয়েছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাতেই ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে ১৩টি পদে মোট ৪৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৭৩ জন। বুধবার বুয়েটের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬