প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ

০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ PM
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ

প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ © সংগৃহীত

অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পুলিশি হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকশ রিকশাচালক প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

এ সময় তারা  ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’,‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

অটো চালকরা বলেন, যেসব সড়কে অটো রিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে অটো চলতে দিতে হবে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে অটো রিকশা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

অবরোধে অংশ নেওয়া অটো চালক মিল্লাদা মিয়া বলেন, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আরেক অটো চালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ অটো চালকদের হয়রানি করে এবং অটো রিকশা ডাম্পিং করে। অটো রিকশা আটক করলে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা।

এদিকে অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল কমে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে চালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটো চালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।  

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬