হুয়াওয়ের প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে দেশের তিন বিশ্ববিদ্যালয়ের চারজন

৩১ আগস্ট ২০২২, ১১:০০ AM
হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের চার শিক্ষার্থী

হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের চার শিক্ষার্থী © সংগৃহীত

হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। থাইল্যান্ডে প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ‘সিডস ফর দ্য ফিউচার-২০২২ বাংলাদেশ’ পর্বে বিজয়ী আট শিক্ষার্থী থাইল্যান্ডে আঞ্চলিক পর্বে অংশ নেন। এ পর্বে ২৪টি দলের মধ্যে বাংলাদেশের দল ‘টিম ইথার’ তৃতীয় হয়। এরই ধারাবাহিকতায় চার শিক্ষার্থী সিঙ্গাপুরে অংশ নেবেন প্রতিযোগিতার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চূড়ান্ত পর্ব টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে।

আরো পড়ুন: কুমিল্লার সেই মোশন গ্রাফিক ডিজাইনার এখন কাজ করছেন হলিউডে

অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাদমিন সুলতানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মোহসিনা তাজ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ওয়াসিফা রহমান রাশমি এবং মো. সুমিত হাসান।

জানা গেছে, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার পাশাপাশি তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতেই সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লিজংশেং এ তথ্য জানিয়েছেন। 

ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম
  • ১৩ জুলাই ২০২৬
আনোয়ারায় ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিক…
  • ১৩ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী 
  • ১৩ জুলাই ২০২৬
দুই মাস পর রাজধানী থেকে গ্রেপ্তার ‘শফিক ডাকাত’
  • ১৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মাঝেই রোনালদোর পোস্ট নিয়ে এত বিতর্ক কেন
  • ১৩ জুলাই ২০২৬
আদ-দ্বীন হাসাপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বা…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence