রাবির পর ঢাবির মেধা তালিকায় দুই বোন

০৩ নভেম্বর ২০২১, ১১:৩৩ AM
দুই বোন সুমাইয়া ও রুকাইয়া

দুই বোন সুমাইয়া ও রুকাইয়া © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে উম্মে সুমাইয়া ও উম্মে রুকাইয়া।
  
মঙ্গলবার (২ নভেম্বর) পরীক্ষা ফল প্রকাশ হয়। এবার ‘খ’ ইউনিটে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় উম্মে সুমাইয়া মেধা তালিকায় ১০২ এবং উম্মে রুকাইয়া ৪০৬ নম্বরে রয়েছেন।

জানা যায়, সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরমধ্যে রুকাইয়া জিপিএ-৫ এবং সুমাইয়া ৪.৯৮ পেয়ে উত্তীর্ণ হন। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এই দুই শিক্ষার্থী নিজেদের মেধা তালিকায় জায়গা করে নেন।

শিক্ষার্থী সুমাইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছে আছে ইংরেজীতে পড়ালেখা করার। ভবিষ্যতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চান এই শিক্ষার্থী। আর রুকাইয়া বলেন, পড়ালেখা শেষে শিক্ষক হওয়ার ইচ্ছা আমার। 

রুকাইয়া ও সুমাইয়ার মা জলি খাতুন বলেন, দুই মেয়ের সাফল্যে আমি ভীষণ খুশি। আশা করি, তারা ভবিষ্যতে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠতে পারবে। দেশ ও জাতির কল্যাণে ভালো কিছু করবে। 

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬