ইতালিতে প্রথম বাংলাদেশী নারী হিসেবে নির্বাচন করছেন জুমানা মাহমুদ

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪২ PM
জুমানা মাহমুদ

জুমানা মাহমুদ © সংগৃহীত

আগামী অক্টোবরের শুরুতে ইতালির রোমের সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশী বংশোদ্ভূত জুমানা মাহমুদ। তিনি রোম সিটির ৭ নম্বর ওয়ার্ডের কন্সিলিও কামুনালে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেবেন। ইতালিতে এই প্রথম কোন বাংলাদেশী নারী রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন তিনি।

জুমানা মাহমুদ ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা হাসান মাহমুদ। তিনিও ব্যবসার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত রয়েছেন। জুমানা মাহমুদ ২০০৩ সালে ইতালিতে চলে যান। তিনি ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করছেন।

জুমানা ২০০৭ সাল থেকে ইংল্যান্ডভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশের সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬