গুগলে চাকরি পেলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফুয়াদ

২১ আগস্ট ২০২১, ০৮:০২ AM
মো. ফুয়াদ হাসান ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের লোগো

মো. ফুয়াদ হাসান ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

মার্কিন টেক জায়ান্ট কোম্পানি গুগলে চাকরি পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রাকের সাবেক শিক্ষার্থী মো. ফুয়াদ হাসান। গুগলে ‘অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস’ হিসেবে কাজ করবেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ব্র‍্যাক বিজনেস স্কুল থেকে বিবিএ সম্পন্ন করেছেন মো. ফুয়াদ হাসান। ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরই তিনি একের পর সাফল্য অর্জন করেন।

ইতোমধ্যে তিনি মাইন্ডশেয়ার বাংলাদেশ, এডিএ’র বাংলাদেশ এবং নেপালের প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি গুগলের ডিজিটাল গুরু ব্লাক বেল্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশের অন্যতম ফেসবুক ব্লু প্রিন্ট সার্টিফাইড প্রোফেশনাল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা ফুয়াদ দেশের অন্যতম সেরা কিছু মার্কেটিং ক্যাম্পেইনে কাজ করেছেন। এর মধ্যে গ্রামীণফোনের ‘‘স্বপ্ন যাবে বাড়ি’’, ‘‘গ্রামীণফোন বায়োস্কোপ লঞ্চ’’, ‘‘গ্রামীণফোন ফোর-জি ক্যাম্পেইন’’, ‘‘রবি এমএনপি’’ অন্যতম।

মোসাদের ‘এজেন্ট’ হওয়ার অভিযোগে গৃহবন্দী ইরানের সাবেক প্রেস…
  • ১৩ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়ায় স্থগিত পরীক্ষা, চালু ক্লাস: ভোগান্তিতে শিক্ষক…
  • ১৩ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববিদ্যালয়, আ…
  • ১৩ জুলাই ২০২৬
পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সময় পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অ…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞানের দুই প্রশ্ন ভুলের অভিযোগ, ব্যাখ্যা …
  • ১৩ জুলাই ২০২৬
মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষা নয়, আগে শিক্ষার্থীর নিরাপত্তা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence