আন্তর্জাতিক স্কুল দাবায় স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু

২৬ জুলাই ২০২১, ১২:১৪ PM
ওয়ারসিয়া খুশবু

ওয়ারসিয়া খুশবু © সংগৃহীত

এশিয়ান অনলাইন স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু। অনূর্ধ্ব-৯ বালিকা বিভাগের নবম রাউন্ডের খেলা শেষে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী খুশবু এবং ইরানের সানা শাদানপুরের সমান ৮ পয়েন্ট হয়।

যুগ্মভাবে দুইজন পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন। পয়েন্ট সমান হওয়ায় বিজয়ী নির্ধারণ করা হয় দুইজনের মুখোমুখি ফলাফলের ভিত্তিতে। সেখানে খুশবু জেতায় তিনি পেয়েছেন স্বর্ণ। অনলাইন প্লাটফর্মে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে।

বালিকা অনূর্ধ্ব-১৭ গ্রুপে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নওরিন ফাতেমা তোয়া ৩ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৩ গ্রুপে ইশরাত জাহান দিবা ৫ পয়েন্ট, আলিজা নুশাইবা ইসলাম ৪ পয়েন্ট, ওয়াদিফা আহমেদ সাড়ে ৪ পয়েন্ট ও ফাতিহা ইয়ানুন দিয়া এবং সৈয়দা নুশাইবা মাহমুদ ১ পয়েন্ট করে পেয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৫ গ্রুপে সপ্তর্ষি রহমান ৩ পয়েন্ট, নুশরাত জাহান আলো ৪ পয়েন্ট ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সাড়ে ৩ পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে নীলাভা চৌধুরী সাড়ে ৬ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-৯ গ্রুপে জুনাইরা রহমান ৩ পয়েন্ট অর্জন করেছেন। বালিকা অনূর্ধ্ব-৭ গ্রুপে আরিসা হোসেন তুবা ৩ পয়েন্ট অর্জন করেছেন।

এশিয়ার ২৪ দেশের ৩৬১ জন বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে বালিকা বিভাগে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ দলের হেড অব ডেলিগেটের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক অর্গানাইজার, ফিদে ইন্সট্রাক্টর ও মহিলা ফিদেমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬