মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় তৃতীয় হলেন কিশোয়ার চৌধুরী

১৩ জুলাই ২০২১, ০৭:০৫ PM
 কিশোয়ার চৌধুরী

কিশোয়ার চৌধুরী © ফাইল ফটো

অস্ট্রেলিয়ার জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়ালিটি শো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া-২০২১’ এর তৃতীয় স্থান (দ্বিতীয় রানারআপ) অধিকার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী। তিন মাস ধরে চলা এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে।

প্রতিযোগিতার ত্রয়োদশ আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় জাস্টিন নারায়ণ এবং প্রথম রানারআপ হয়েছেন আরেক প্রতিযোগী পিট ক্যাম্পেবেল।

অস্ট্রেলিয়ার মাস্টারশেফের এবারের আসরে লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা, আমের টক, খাসির রেজালাসহ একের পর এক এমন মুখরোচক খাবার রান্না করে বিচারকসহ বিভিন্ন ভাষাভাষীর দর্শকের নজর কাড়েন কিশোয়ার চৌধুরী। ফাইনালে ডিশ হিসেবে তিনি পরিবেশন করেন বাঙালির চির পরিচিত আলু ভর্তা, পান্তা ভাত আর সার্ডিন মাছ, যেই মাছের স্বাদ অনেকটা ইলিশ মাছের কাছাকাছি। বিচারকের রায়ে সেটি পেয়েছিল ১০ এ ১০। তবে শেষ হাসি হাসা হলো না কিশোয়ার।

প্রসঙ্গত, বিশ্বের প্রায় ৪০টি দেশ তাদের নিজস্ব মাস্টারশেফ আয়োজন করে থাকে। বিশ্বে মাস্টারশেফ অনুষ্ঠানগুলোর মধ্যে ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’ জনপ্রিয়তার দিক থেকে রয়েছে তালিকার শীর্ষে। এটি প্রতিযোগিতামূলক রান্নার গেম শো।

রাজধানীতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
  • ৩০ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট …
  • ৩০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
  • ৩০ আগস্ট ২০২৬
লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, তরুণকে মারধর ও মুক্তিপণ আদায়ের…
  • ৩০ আগস্ট ২০২৬
নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬