পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশি দল

১৭ জানুয়ারি ২০২১, ০৫:০৯ PM
পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণকারী বাংলাদেশি দল

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণকারী বাংলাদেশি দল © সংগৃহীত

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিচ্ছে বাংলাদেশি দল এওয়ান ইস্পোর্টস। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই গেমিং প্রতিযোগিতা।

প্রমোশনাল পার্টনারের দায়িত্ব পালন করবে বাংলালিংক।

প্রতিযোগিতাটির গ্রুপ পর্যায়ে বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নেওয়া মোট ২৪টি দলের মধ্যে এওয়ান ইস্পোর্টসসহ ১৬টি দলকে বাছাই করা হয়।

বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, 'বিশ্বব্যাপী মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি এখন গেমিংয়ে আগ্রহীদের জন্য অর্থ উপার্জনের অনেক সুযোগ সৃষ্টি করছে। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা ডিজিটাল দুনিয়ার নানা ক্ষেত্রে বিচরণের সুযোগ পাচ্ছে। এওয়ান ইস্পোর্টসের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা জানাতে চাই যে, গেমিং শুধু বিনোদনের একটি উপায় নয়, বরং এটি বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত একটি স্পোর্ট। ওকলা স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুত গতির মোবাইল নেটওয়ার্ক হিসাবে বাংলালিংক আন্তর্জাতিক পর্যায়ে এওয়ান ইস্পোর্টসের সহযোগী হতে পেরে আনন্দিত।'

এওয়ান ইস্পোর্টসের ফাউন্ডার কাজী আরাফাত হোসেন বলেন, 'এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটি ব্যাপার যে, বাংলালিংকের মতো প্রথম সারির একটি ব্র্যান্ড গেমারদের উৎসাহ দিচ্ছে এবং তরুণদেরকে ইন্টারনেটের শক্তি কাজে লাগিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করছে। আমাদের এই যাত্রায় বাংলালিংক-কে সহযোগী হিসেবে পেয়ে আমরা খুশি হয়েছি।'

যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যশোরে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় নতুন এসপি, প্রজ্ঞাপন জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, হতে হবে মানবিক ও দায়িত্ব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, আসামির বাড়িতে ভাঙচুর
  • ২২ সেপ্টেম্বর ২০২৬