বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ PM
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ © টিডিসি ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়ানো বাস দুটি হলো আবির আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন। গ্রিন ভিউ পরিবহনটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে, আবির আব্দুল্লাহ পরিবহনের বাসটি বরিশালের রুপাতলী থেকে ছেড়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছিল।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও ক্যামেরায় নজর…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
  • ১৯ নভেম্বর ২০২৬
সবাই মেধাবী, চান্স পায় আত্মবিশ্বাসীরাই— ঢাবি ও রাবিসহ ৪ বিশ…
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage