নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এসিল্যান্ড নাসরিন

২৯ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ PM
সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন

সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন © টিডিসি ফটো

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন। ২০২০ সালের সামগ্রীক কর্মদক্ষতার বিবেচনায় তিনি এ স্বীকৃতি পান।

গত বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে আসমা সুলতানা নাসরিনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন।

আসমা সুলতানা নাসরিন বলেন, কর্মক্ষেত্রে আমি প্রতিটি নাগরিককে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা প্রদান করি। সরকারের এ স্বীকৃতি আমার দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে।

বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন ফেসবুকে, যা জানা যাচ্ছে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে ভারত, আবেদন করবেন যেভা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, ত্যাগীরা হতাশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬