স্কেটিংয়ে তিতুমীর কলেজ শিক্ষার্থীর ব্রোঞ্জ জয়

২১ ডিসেম্বর ২০২০, ১২:৪৫ PM
পদক হাতে কামরুল হাসান আখন্দ

পদক হাতে কামরুল হাসান আখন্দ © টিডিসি ফটো

স্পিড স্কেটিং-এ ছেলেদের ৩০০ মিটার দৌড়ে এককভাবে ব্রোঞ্জ জিতেছেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী কামরুল হাসান আখন্দ। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতা ২০২০” এর আয়োজনে অংশ নিয়ে এই অনন্য কৃতী অর্জন করেন তিনি।

গত ১৭ ডিসেম্বর শুরু হয় প্রতিযোগিতা। পরে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে ছেলেদের প্রতিযোগিতায় এককভবে তৃতীয় স্থান লাভ করেন সরকারি তিতুমীর কলেজের এই শিক্ষার্থী।

ব্রোঞ্জ জয়ের অনুভূতি জানতে চাইলে কামরুল ইসলাম আকন্দ বলেন, এত বড় ইভেন্ট এ অংশগ্রহণ করে তৃতীয় হওয়া সত্যি আনন্দের। চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার এবং সফল হয়েছি। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য পদক আনতে চাই। সবাই আমার জন্য দেয়া করবেন।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬