ঢাবির ভর্তি পরীক্ষায় ১৮তম হওয়া পারভেজ বিজেএস পরীক্ষায় হলেন ১৩তম

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ AM
মো. পারভেজ রহমান

মো. পারভেজ রহমান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় ১৮তম হয়েছিলেন। এবার ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারাদেশে ১৩তম স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. পারভেজ রহমান। 

অনার্সের চূড়ান্ত ফল প্রকাশের আগেই প্রথমবারের চেষ্টায় বিজেএস পরীক্ষায় সাফল্য পেয়েছেন তিনি। বিচারক পদে নিয়োগের জন্য তাকে সুপারিশ করা হয়েছে।

পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে ১৮তম স্থান অর্জন করে আইন বিভাগে ভর্তি হন তিনি।

জামালপুর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন পারভেজ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি বিজেএস পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েই অর্জন করেন এই সাফল্য।

আরও পড়ুন: ১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়

নিজের সাফল্যের পেছনে বাবার অনুপ্রেরণাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন পারভেজ। তিনি বলছেন, ‘মূলত বাবার মুখে হাসি ফোটানোর জন্যই পরিশ্রম করেছি। সেই লক্ষ্যেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিশ্রম করার চেষ্টা করেছি। বাবার অনুপ্রেরণাতেই পড়াশোনায় মনোযোগ ধরে রেখেছি।’

পারভেজের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। তারা দুই জমজ ভাই। তার আরেক ভাই সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।

পারভেজের এই সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার সহপাঠী, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬