তা’মীরুল মিল্লাতের তামিম পেলেন ইন্দোনেশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ

১৮ আগস্ট ২০২৬, ১০:২৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩২ AM
তা’মীরুল মিল্লাতের তামিম পেলেন ইন্দোনেশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ

তা’মীরুল মিল্লাতের তামিম পেলেন ইন্দোনেশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ © সংগৃহীত

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা’র মেধাবী শিক্ষার্থী মিসবাহ উদ্দিন তামিম ইন্দোনেশিয়ার খ্যাতনামা পাবলিক সিঙ্গাপারবাংসা কারাওয়াং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণ অর্থায়িত (ফুল-ফান্ডেড) স্কলারশিপ অর্জন করেছেন। প্রায় ৫০ লাখ টাকা সমমূল্যের এ শিক্ষাবৃত্তির আওতায় তিনি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করবেন।

ভোলার চর কুমারিয়া এলাকার একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মিসবাহ উদ্দিন তামিম ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আসছেন। তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে নবম স্থানও অর্জন করেন তামিম। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।

দেশে একাডেমিক সাফল্যের পর আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের জন্য আবেদন ও প্রস্তুতি চালিয়ে যান তামিম। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার সিঙ্গাপারবাংসা কারাওয়াং বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পূর্ণ অর্থায়িত স্কলারশিপ অর্জন করে।

একাডেমিক সাফল্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন মিসবাহ। শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব দেওয়া, বিতর্ক, স্বেচ্ছাসেবামূলক কাজ ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার। 

তামিমের এ অর্জনে আনন্দিত তার শিক্ষক, সহপাঠী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। তাদের মতে, মেধা, কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যে অটল থাকার কারণেই এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে। মাদ্রাসা শিক্ষাব্যবস্থা থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়িত স্কলারশিপ অর্জনকে তারা প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন।

নিজের অর্জন সম্পর্কে মিসবাহ উদ্দিন তামিম বলেন, আমার পাশে পরিবার, শিক্ষক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়া সবসময় ছিল। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। 

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ইচ্ছা আর চেষ্টা থাকলে স্বপ্ন সত্যি হবেই। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা ভোলার একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও যদি আমি আজ স্বপ্ন বাস্তবায়নের পথে পা রাখতে পারি, তাহলে আপনিও পারবেন। আপনার স্বপ্নের পথ যত কঠিনই হোক চেষ্টা, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা থাকলে সফলতার দরজা একদিন খুলবেই।

তিনি আরও বলেন, আমি চাই, আমার এই যাত্রা শুধু আমার ব্যক্তিগত অর্জন হয়ে না থাকুক। দেশের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করা শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে সাহস পায়—এটাই আমার অন্যতম প্রত্যাশা।

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি ও বৈশ্বিক সম্পর্ক সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মিসবাহ উদ্দিন তামিম। তার এ সাফল্য দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9