রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল

১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৯ AM
সোহেল হোসাইন

সোহেল হোসাইন © সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল আদেশের (ডিক্রি) আওতায় আয়োজিত শীর্ষপর্যায়ের রাষ্ট্রীয় আয়োজন ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার তরুণ সোহেল হোসাইন। তিনি মো. ফজল ও সকিনা খাতুন দম্পতির ছেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সোহেল হোসাইন বর্তমানে চীনের উহান ইউনিভার্সিটিতে ট্রান্সলেশন স্টাডিজ বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত। আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

আন্তর্জাতিক যুব ফ্রন্টকে আরও শক্তিশালী করা এবং ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল’-এর ধারাবাহিকতা বজায় রাখতে রুশ সরকার এ উৎসবের আয়োজন করছে। আয়োজনটির পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট ও রসমোলোদেজ।

আন্তর্জাতিক এ উৎসবে রাশিয়ার ৫ হাজার এবং বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫ হাজার তরুণকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সৃজনশীল শিল্পী, সংস্কৃতিপ্রেমী, গণমাধ্যমকর্মী, আইটি ও ডিজিটাল খাতের পেশাজীবী এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তরুণরা অংশ নেবেন।

নিজের অনুভূতি জানিয়ে সোহেল হোসাইন বলেন, ‘রাশিয়ার মতো বিশাল একটি দেশে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। আমি সেখানে বাংলাদেশে রুশ ভাষা ও সংস্কৃতি চর্চার সম্ভাবনা এবং রাশিয়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি নিয়ে কাজ করব।’

সোহেল জানান, এটি রাষ্ট্রীয় আয়োজন হওয়ায় তার সফরের যাবতীয় ব্যয় রুশ সরকার বহন করবে। তিনি বলেন, ‘রুশ সরকার আমাদের সম্পূর্ণ ফ্রি ভিসা দিয়েছে। সঙ্গে যাতায়াতের বিমান টিকিট, স্থানীয় পর্যায়ের সকল ভ্রমণ খরচ, ১২ দিনের আবাসন ও খাবারের সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রীয় বাজেট থেকে বহন করা হবে।’

আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার বিভিন্ন অঞ্চলজুড়ে অনুষ্ঠিত হবে উৎসবের মূল কর্মসূচি। এ পর্বে সোহেল অংশ নেবেন ইয়েকাতেরিনবুর্গে, যা উরাল পর্বতমালার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত।

এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর রাশিয়ার দক্ষিণ-পশ্চিম ইউরোপীয় অঞ্চলের রিপাবলিক অব কালমিকিয়ায় অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্যায়ের বিশেষ কর্মসূচি। এ কর্মসূচিতেও বিশেষভাবে মনোনীত হয়েছেন সোহেল।

আঞ্চলিক কর্মসূচিতে নির্বাচিত হওয়াকে বিশেষ মর্যাদার বলে উল্লেখ করে সোহেল বলেন, ‘মূল উৎসবের পাশাপাশি আঞ্চলিক প্রোগ্রামে স্থান পাওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ। কারণ এই সুযোগটি সবার জন্য উন্মুক্ত নয়। আমার চীনা ভাষা ও সংস্কৃতির অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের কারণেই মূলত এতে নির্বাচিত হয়েছি।’

তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী তরুণদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। সেখানে ইউরোপের একমাত্র বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কালমিকিয়ার যাযাবর সংস্কৃতি, ঐতিহ্যবাহী থ্রোট সিংগিং, স্থানীয় খাবার, পোশাক ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে।

সংস্কৃতি, বিজ্ঞান, শিক্ষা, গণমাধ্যম ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে তরুণদের বৈশ্বিক পদচারণা বাড়ানো এবং বিভিন্ন দেশের তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী আন্তর্জাতিক যুব নেটওয়ার্ক গড়ে তোলাই রুশ সরকারের এ রাষ্ট্রীয় উদ্যোগের মূল লক্ষ্য।

শেরপুরের নালিতাবাড়ীর রাজনগরের সন্তান সোহেল হোসাইনের এ আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ দেশের তরুণদের শিক্ষা, সংস্কৃতি ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9