একসাথে জন্ম, একসাথে বেড়ে ওঠা— এবার অ্যাডমিন-পুলিশ ক্যাডার হলেন যমজ ভাই রাকিব-সাকিব

২৯ জুন ২০২৬, ০৮:২৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ১০:৫৭ PM
যমজ দুই ভাই মো. রাকিব হোসেন ও মো. সাকিব হোসেন

যমজ দুই ভাই মো. রাকিব হোসেন ও মো. সাকিব হোসেন © সংগৃহীত

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা— যমজ ভাইবোনদের মধ্যে অনেক মিলের গল্পই শোনা যায়। তবে একই বিসিএসে শীর্ষ দুই ক্যাডারে একসঙ্গে সুপারিশ পাওয়ার ঘটনা খুবই বিরল। সেই বিরল কৃতিত্বই অর্জন করেছেন পিরোজপুরের যমজ দুই ভাই মো. রাকিব হোসেন ও মো. সাকিব হোসেন।

৪৭তম বিসিএসের ফলাফলে রাকিব হোসেন প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার মেধাক্রম তৃতীয়। অন্যদিকে সাকিব হোসেন পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ১১৭তম মেধাক্রমে সুপারিশ পেয়েছেন।

জানা গেছে, রাকিব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক শিক্ষার্থী। আর সাকিব বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

এর আগেও দুই ভাই বিসিএসে সাফল্যের নজির গড়েছিলেন। রাকিব ৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক হিসেবে সুপারিশ পান। সেবারও তার মেধাক্রম ছিল তৃতীয়। অন্যদিকে সাকিব ৪৬তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। 

নিজেদের এ সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সাকিব হোসেন। ভাই রাকিবকে ট্যাগ করে দেওয়া পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! একই সাথে জন্ম, একইসাথে বেড়ে ওঠা আর আজ আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশের সেবার জন্য আমাদের দুই যমজ ভাইয়ের একসাথে বিসিএস ক্যাডার সার্ভিসে সুপারিশপ্রাপ্ত হওয়া।'

তিনি আরও লেখেন, আমি: সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)। ৪৭তম বিসিএস (প্রশাসন)। মেধাক্রম: তৃতীয়।

পোস্টে তিনি ভাইয়ের পরিচয় দিয়ে লেখেন, মো. সাকিব হোসেন: সহকারী পুলিশ সুপার (সুপারিশপ্রাপ্ত)। ৪৭তম বিসিএস (পুলিশ)। মেধাক্রম: ১১৭তম।

পোস্টে বাবা-মায়ের ত্যাগের কথাও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সাকিব। তিনি লেখেন, আমাদের বাবা-মায়ের দীর্ঘদিনের প্রার্থনা, অসীম ত্যাগ আর স্বপ্ন আজ সত্যি হলো। তাদের মুখের এই হাসিটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমাদের সকল আত্মীয়স্বজন, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের সবার দোয়া এবং শুভকামনা সবসময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

জীবনের নতুন অধ্যায়ে দায়িত্বশীলভাবে দেশের মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। পোস্টের শেষাংশে তিনি লেখেন, জীবনের নতুন এই অধ্যায়ে যেন মেধা ও সততার সাথে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য সবার দোয়া কামনা করি।    

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬