বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা সমাধানে বাংলাদেশি তরুণরা

১২ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ PM
ইয়ুথ ফোরামের অন্য সদস্যদের সাথে বাংলাদেশি তরুণরা

ইয়ুথ ফোরামের অন্য সদস্যদের সাথে বাংলাদেশি তরুণরা © সংগৃহীত

বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করার লক্ষ্যে তরুণদের উদ্ভাবিত ধারণা নিয়ে অনুষ্ঠিত হল চার দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী। মঙ্গলবার নরওয়ের অসলোতে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে মোবাইল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার সমাধানে চারটি নতুন ধারণার প্রদর্শন করে টেলিনর ইয়ুথ ফোরাম। এতে বাংলাদেশ থেকে টেলিনর ইয়ুথ ফোরামের দুজন বিজয়ী এবং অন্যান্য দেশ থেকে আসা টেলিনরের বিজয়ীরা অংশ নেন।

টেলিনর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেলিনর ইয়ুথ ফোরামের ১৬ জন প্রতিনিধি (২০১৮-২০১৯ কর্মসূচির জন্য) বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করার লক্ষ্যে চার দিন ধরে অসলোতে এর সমাধান নিয়ে কাজ করছেন। স্বাস্থ্যবিষয়ক চ্যালেঞ্জগুলো হলো—কৃষি উপযোগিতা বৃদ্ধি, বিশুদ্ধ পানি নিশ্চিত করা, অসংক্রামক রোগের সংক্রমণ হ্রাস করা এবং জনসংখ্যার ক্রমবর্ধমানে বয়স্কদের সহায়তা করা। প্রতিনিধিদের চারটি দল তাদের প্রস্তাব বিচারকদের সামনে তুলে ধরে। বিচারকদের মধ্যে ছিলেন ইউনিসেফের করপোরেট পার্টনারশিপস অ্যান্ড ইনোভেশনের পরিচালক আমের ফরিদ, শির প্রধান নির্বাহী সুসানে কালুজা, টেলিনর গ্রুপের ইভিপি অ্যান্ড হেড অব পিপল সিসিলিয়ে হইচ ও টেলিনর হেলথের চিফ গ্রোথ অফিসার ম্যাথিউ গিলফোর্ড।

 

‘শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে, পুলিশ নিরাপত্তা দিতে…
  • ১৯ নভেম্বর ২০২৬
গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা, দোতলায় ঘুমিয়ে ছিলেন কর্মক…
  • ১৯ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারের আগেই ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা ও স্বর্…
  • ১৯ নভেম্বর ২০২৬
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
আইসিজের রায় ঘোষণা, রোহিঙ্গা ক্যাম্পের মোনাজাতে চোখের জলে ঘর…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আ.লীগকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage