তুরস্কে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিল বাংলাদেশের চার দল

০১ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
তুরস্কে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা

তুরস্কে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা © সংগৃহীত

তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশ নিল বাংলাদেশের চারটি দল। দেশটির ইজমিরে গত ২৮ নভেম্বর তারিখ থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২১তম আসরে ৮৭টি দেশ থেকে ৫৬০টি রোবট দল মূল প্রতিযোগিতায় অংশ নেয়। 

এ অলিম্পিয়াডে এ বছর ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশের মোট ১২ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলগুলো হলো- মায়ের দোয়া রোবোটিক্স, সাইবার স্কোয়াড, চেইঞ্জ মেকার্স ২০২৪ এবং টিম সাইবারওয়েভ। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩ হাজার ১৫০ জন প্রতিনিধি এবং ৫৭টি দেশ থেকে ১৯৭ জন বিচারক নিজ নিজ ক্ষেত্রে তাদের নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘মায়ের দোয়া_রোবোটিক্স’ দলের সদস্যরা হলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম এবং রাজউক উত্তরা মডেল কলেজের এস এম মহিউদ্দিন সামি। ‘সাইবার স্কোয়াড’ দলের সদস্য বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আফিয়া হুমায়রা, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ওমেরা ফিদান এবং এস ও এস হারম্যান মেইনার কলেজের নুজহাত জাহান। 

‘চেইঞ্জ মেকার্স ২৪’ দলের সদস্যরা হলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আনজুম পুষ্প এবং সরকারি মদন মোহন কলেজের বি এম হামীম। ‘টিম সাইবারওয়েভ’ দলের সদস্যরা হলেন স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার শেহরিজাদ, ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরাহ মাহতালত এবং আশালীনা যোহারিন। 

এ বছরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীদের এ ধরনের বুদ্ধিবৃত্তিক কাজে আরো অনেক বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের উপদলনেতা মাহেরুল আজম কোরেশী। এছাড়া এবার আন্তর্জাতিক পর্বের বিচারক হিসেবে যুক্ত ছিলেন সাজ্জাদ ইসলাম, রেদওয়ান ফেরদৌস এবং সিহাব সারার আহমেদ।

আরো পড়ুন: চার বছর পর জবির নিজস্ব ভর্তি পরীক্ষার আবেদন শুরু

এর আগে গত সেপ্টেম্বর মাসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচিত দল ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে।

উল্লেখ্য, ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয় বাংলাদেশ। সে বছর কোনো অলিম্পিয়াড আয়োজন করা হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল। সেবার বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল।

এর পরের বছর ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রায় তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ। এ ছাড়া ২০২৩ সালে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশের টিম। এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence