চার বছর পর জবির নিজস্ব ভর্তি পরীক্ষার আবেদন শুরু

০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টা হতে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারছেন। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।

গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২০২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ থাকছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

আরো পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আজ, জানা গেল সম্ভাব্য সময়

আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি ১০০ টাকা। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে হতে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ হাজারতম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে।

যে সব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবেন, তাদের ৭০০ টাকা দিয়ে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। 

আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে, টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নি…
  • ১৯ নভেম্বর ২০২৬
বিভক্ত বিশ্বে আইসিআরসির ভূমিকা নিয়ে এনএসইউতে বিশেষ আলোচনা
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস গবেষণার অগ্রগতি নিয়ে এনএসইউতে আন্তর্জাতিক কর্মশালা
  • ১৯ নভেম্বর ২০২৬
এনএসইউতে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সূর্যের আলোয় যাননি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬