জাবির ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আজ, জানা গেল সম্ভাব্য সময়

০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারিতে নিতে চায় কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ রোববার (১ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সভা ডাকা হয়েছে। এতে ভর্তি পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান শনিবার (৩০ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান। তিনি বলেন, রোববার ভর্তি পরীক্ষার কমিটির সভা ডাকা হয়েছে। এদিন ভর্তি পরীক্ষার তারিখসহ সবকিছু চূড়ান্ত করা হবে। আমরা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে চাই। তবে ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন: ষষ্ঠ পর্যায়ে ভর্তি নেবে ২৪ বিশ্ববিদ্যালয়, মাইগ্রেশন বন্ধের তারিখ প্রকাশ

এর আগে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২৪ নভেম্বর এ সভা ডাকা হয়েছিল। তবে সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি কমিটির সভা স্থগিত করা হয়। এরপর নতুন করে এ তারিখ নির্ধারণ করা হলো।

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬