আত্মীয়-স্বজনদের মধ্যে কোনো ডাক্তার নেই: মেডিকেলে প্রথম মুনতাকা

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
বাবা-মায়ের সঙ্গে তানজিম মুনতাকা সর্বা

বাবা-মায়ের সঙ্গে তানজিম মুনতাকা সর্বা © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা।

মেডিকেলে প্রথম হয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম মুনতাকা। তিনি জানিয়েছেন, মেডিকেলে চান্স পাওয়ার মাধ্যমে তিনি তার আত্মীয়-স্বজনদের মধ্যে প্রথম ডাক্তার হতে চলেছেন। এর আগে তার নিকটাত্মীয়দের মধ্যে কোনো ডাক্তার ছিলেন না।

তানজিম মুনতাকা সর্বা রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। পরীক্ষায় তানজিম মুনতাকা সর্বোচ্চ নম্বর ৯২.৫ পেয়ে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন।

তিনি বলেন, আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে আমি প্রথম ডাক্তার হতে যাচ্ছি। আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ ডাক্তার নেই। ডাক্তার হতে চাওয়ার এটাও একটি অন্যতম কারণ। এছাড়া ডাক্তার হওয়ার জন্য আমার শিক্ষকরাও পরামর্শ দিতেন। তাদের পরামর্শেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা জেগেছে। যদিও এর আগে অন্যভাবনা ছিল। এমবিবিএস শেষ হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবো কোনো বিষয়ে ডাক্তার হবো।

তানজিম সর্বার এমন সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যেও আনন্দ বিরাজ করছে। বাবা আব্দুর রহমান বলেন, মেয়ের এমন সফলতায় আমি খুবই আনন্দিত। তার পড়াশোনা দেখে মনে হতো সে অনেক ভালো করবে। তবে দেশসেরা হয়ে যাবে এটা কল্পনাও করিনি। 

মা জিনিয়া শারমিন বলেন, আমার তো এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার সন্তান মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে। এটা সত্যিই কল্পনার বাইরে ছিল।

এর আগে এদিন ফলাফল ঘোষণার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯,৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮৩%।

ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
মঙ্গলবার কুয়েটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
  • ২৯ আগস্ট ২০২৬
শরীর ভালো মানেই সব ঠিক কি? স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ১১ ভুল ধা…
  • ২৯ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করল যুক্তর…
  • ২৯ আগস্ট ২০২৬
ল্যাবে পুড়েছে আইসি, রাত জেগে পড়াশোনা—সিফাতের ডিনস অ্যাওয়ার্…
  • ২৯ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ আগস্ট ২০২৬