৫ মাসে কোরআনে হাফেজ নয় বছরের নাঈম

০৯ নভেম্বর ২০২২, ১১:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
জান্নাতুল নাঈম ফাহাদ

জান্নাতুল নাঈম ফাহাদ © সংগৃহীত

মাত্র ৫ মাস বা ১৫০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে চমক দেখালো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সাড়ে নয় বছর বয়সী শিশু জান্নাতুল নাঈম ফাহাদ। নাঈম উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামের কুয়েত প্রবাসী মো. মোখলেছুর রহমানের ছেলে। সে পাকুন্দিয়া পৌরসভার চরপাকুন্দিয়া এলাকার দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, শিশু জান্নাতুল নাঈম ফাহাদ ২০২১ সালের ১ জানুয়ারিতে মাদ্রাসায় ভর্তি হয়। আরবি হরফ চেনা থেকে শুরু করে নাঈম এখান থেকে শিক্ষা শুরু করেন। মে মাস থেকে কোরআন মুখস্থ করতে শুরু করেন নাঈম। মাত্র ১৫০ দিনেই নাঈম কোরআন মুখস্ত শেষ করেছেন।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম জানান, আমাদের মাদরাসায় হরফ চেনা শুরু থেকে শিশু জান্নাতুল নাঈম ফাহাদ পড়াশোনা করেছে। তবে হিফজ শুরু করার পরই আমরা ফাহাদের মধ্যে তার প্রতিভার ঝলক দেখতে পাই। সে মাত্র ১৫০ দিনে হিফয সম্পন্ন করে নাঈম চমক সৃষ্টি করেছে।

আরও পড়ুন: নিজ হাতে পুরো কোরআন লিখলেন ঢাবি শিক্ষার্থী

তিনি আরও জানান, ফাহাদের ঐকান্তিক ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সে যেন বড় হয়ে দেশবাসীর সেবা করতে পারে আল্লাহ কাছে এই দোয়াই করি।

শিশু জান্নাতুল নাঈম ফাহাদের মা আঁখি আক্তার জানান, নাঈম আমার একমাত্র ছেলে এতো অল্প সময়ে কোরআন মুখস্থ করেছে তাতে আমারা আনন্দিত। নাঈমের বাবা প্রবাসী তিনি শুনেও অনেক খুশি হয়েছেন। আমাদের ছেলের জন্য সবার কাছে দেয়া চাই।

ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬