আমাজনে চাকরি পেলেন আইইউটির মাসুম, জানালেন ভাইভা অভিজ্ঞতা

০৩ নভেম্বর ২০২২, ১২:৪৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
সাফায়েত হোসাইন মাসুম

সাফায়েত হোসাইন মাসুম © টিডিসি ফটো

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন স্টোর, ক্লাউড স্টোর ও প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনে চাকরি পেয়েছেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী সাফায়েত হোসাইন মাসুম। গত ২৪ অক্টোবর তিনি আমাজনের মাদ্রিদ অফিসে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হয়েছেন। মাসুম ছাড়াও বিশ্ববিদ্যালয়টি এ মাসেই আরও শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে যুক্ত হয়েছেন।

মাসুম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরে। তিনি আইইউটি থেকে ২০২২ সালের মে’তে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে তিনি গত ৭ এপ্রিল আমাজন থেকে ডাক পান।

রিজভি জানান, গত ৭ মার্চ আমাজন জবসের থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট পদে আবেদন করি। তারপর অটোমেটেড দুইটা অনলাইন অ্যাসেসমেন্ট নেওয়া হয়। একটা প্রবলেম সলভিং-এর, আরেকটা কাজের ধরন অ্যাসেসমেন্ট করা।

তিনি জানান, প্রবলেম সলভিং-এ দুইটা কোডিং প্রবলেম সলভ করতে হয়েছে। তারপর ওয়ার্ক স্টাইল অ্যাসেসমেন্টে বিভিন্ন সলিউশন সিমুলেট করে আমার রেসপন্সকে এসেস করা হয়েছে। তারপর এ রাউন্ড ৭ এপ্রিলে ভার্চুয়াল অনসাইট ইন্টারভিউয়ের ইনভাইটেশন পাই।

আরও পড়ুন: ‘ইন্টারনেট ছাড়া অনুবাদকারী’ অ্যাপ তৈরি করল চবির আশরাফুল

আমাজন মার্কিন ইলেক্ট্রনিক বাণিজ্য কোম্পানি। যার সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা। আমাজন.কম একটি অনলাইন বইয়ের দোকান হিসাবে কার্যক্রম শুরু করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জাপান, চীন, ভারত ও মেক্সিকোতে আমাজন পৃথক খুচরা ওয়েবসাইট রয়েছে। ২০১৬ সালে, জার্মান আমাজান ওয়েবসাইটের ওলন্দাজ, পোলিশ এবং তুর্কি ভাষা সংস্করণগুলিও চালু করা হয়েছিল। আমাজন এছাড়াও কিছু অন্যান্য দেশে তার পণ্যের আন্তর্জাতিক শিপিং অফার করে।

আমাজনের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা নিয়ে রিজভি বলেন, গত ১২ এপ্রিল আমাজনের আমার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ইন্টারভিউ ছিল টানা তিন ঘণ্টার। এক ঘণ্টা পরে পরে তিনটা সেশন ছিল। এসব সেশনের প্রথম অর্ধেকে আচরণগত কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তার পরবর্তী অর্ধেক সময়ে টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করে কোড করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ইন্টারভিউ শেষ হওয়ার পর এবছরের এপ্রিল মাসে জানানো হয় যে আমি উত্তীর্ণ হয়েছি। চাকরিতে যুক্ত হয়েছি গত ২৪ অক্টোবর।

এর আগে, গত ১৭ অক্টোবরে আমাজনের যুক্ত হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আরও এক শিক্ষার্থী। তারা নাম রিজভি হাসান। তিনি প্রতিষ্ঠানটির মাদ্রিদ অফিসে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হয়েছেন। রিজভিও বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

বৃষ্টিতে ভিজে পানি মাড়িয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, অ…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৩ জুলাই ২০২৬
সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্টিনা, ৪ বারই হারিয়েছে ইউরোপে…
  • ১৩ জুলাই ২০২৬
ঢাবির জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণে ক্যাম্পাসে আসছেন সিটি…
  • ১৩ জুলাই ২০২৬
নেত্রকোনায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence