কর্নেল ইউনিভার্সিটিতে ফ্রি অনলাইন কোর্স: এক ক্লিকে বিশ্বমানের শিক্ষার সুযোগ

১৮ জুলাই ২০২৬, ০৬:১০ PM
কর্নেল ইউনিভার্সিটিতে বিনা মূল্যে অনলাইন কোর্স করতে চাইলে আবেদন করুন দ্রুতই

কর্নেল ইউনিভার্সিটিতে বিনা মূল্যে অনলাইন কোর্স করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ আইভি লিগ প্রতিষ্ঠান কর্নেল বিশ্ববিদ্যালয় এবার বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য চালু করেছে ফ্রি অনলাইন কোর্স। edX প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই অভিজ্ঞ অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন। এই কোর্সগুলোতে শিক্ষার্থীরা চাইলে বিনা মূল্যে ‘audit’ মোডে অংশ নিতে পারবেন। তবে কোর্স শেষে সার্টিফিকেট সংগ্রহ করতে হলে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে। কোর্সভেদে আবেদন ও শুরুর সময় ভিন্ন হতে পারে।

কোর্সের ধরন ও বিশেষ সুবিধা

*প্রাথমিক থেকে মধ্যম স্তর পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর কোর্স করা যাবে;

*বেশির ভাগ কোর্সই self-paced, অর্থাৎ নিজের সুবিধামতো সময়ে শেখার সুযোগ;

*অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ;

*আইভি লিগ প্রতিষ্ঠানের কোর্স করার অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ;

আবেদনের যোগ্যতা

*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*বয়স বা পূর্ব অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই (কোর্সভেদে ভিন্ন হতে পারে);

*ইন্টারনেট সংযোগ ও মোবাইল ফোন বা কম্পিউটার থাকতে হবে;

*ফ্রি অডিট অপশনে শেখা যাবে, আর সার্টিফিকেট চাইলে সামান্য ফি দিতে হবে;

আবেদন প্রক্রিয়া

1. edX প্ল্যাটফর্মে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

2. পছন্দের কোর্স নির্বাচন করে এনরোল করতে হবে।

3. আবেদন করার আগে যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

4. নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ৪৪ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬