ইউরোপমুখী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’

১৮ জুন ২০২৬, ০৬:০২ PM
ইউরোপমুখী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’

ইউরোপমুখী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ © সংগৃহীত

ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণ ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে এডুকেশন অ্যাট। আগামী ২০ ও ২১ জুন ঢাকার বনানীতে দুই দিনব্যাপী এই শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

আয়োজক প্রতিষ্ঠানটি জানায়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের একাডেমিক প্রোফাইল মূল্যায়ন করার সুযোগ পাবেন, অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদনও করতে পারবেন। একই সঙ্গে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সরাসরি পরামর্শ দেবেন।

এবারের আয়োজনে ইউরোপের ১০টি দেশের উচ্চশিক্ষার নানামুখী সুযোগ তুলে ধরা হবে। অংশগ্রহণকারীরা সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, মাল্টা, আয়ারল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য এবং সুইডেনের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রে আইইএলটিএস (IELTS) ছাড়াই কেবল এমওআই (MOI - মিডিয়াম অফ ইন্সট্রাকশন)-এর মাধ্যমে আবেদনের সুযোগ থাকবে। এ ছাড়া যাদের দীর্ঘ স্টাডি গ্যাপ (শিক্ষাবিরতি) রয়েছে, তারাও এখানে আবেদন করতে পারবেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ফি ক্যাশব্যাক, ফ্রি অ্যাকোমোডেশন (আবাসন) সুবিধা, স্মার্টওয়াচ, আকর্ষণীয় স্কলারশিপ এবং ফ্যামিলি ভিসাসহ বিভিন্ন বিশেষ অফারের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি মেলায় আসা শিক্ষার্থীদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিটসহ বিনামূল্যে ভ্রমণের দারুণ সুযোগ।

দুই দিনব্যাপী এই আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলা প্রাঙ্গণ: বাড়ি নম্বর- ৪৫ (৪র্থ তলা, ফ্ল্যাট- এ৪), সড়ক নম্বর- ২৭, ব্লক- এ, বনানী, ঢাকা।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ ও কাগজপত্র সঙ্গে নিয়ে সরাসরি মেলায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9