বিদেশে উচ্চশিক্ষা

আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি গন্তব্য

২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪১ PM
ইউরোপের আইসল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন দেশটির বিভিন্ন বিষয়ে

ইউরোপের আইসল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন দেশটির বিভিন্ন বিষয়ে © সংগৃহীত

ইউরোপের অন্যতম একটি উন্নত দেশ আইসল্যান্ড। এটি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর অন্তর্ভুক্ত। আইসল্যান্ডের সমৃদ্ধ সামাজিক অবকাঠামো ও শক্তিশালী অর্থনীতির পাশাপাশি দেশটির শিক্ষাব্যবস্থাও বেশ উন্নত। তাদের রয়েছে নামকরা বিশ্ববিদ্যালয়। আইসল্যান্ডে মূলত সরকারি ও বেসরকারি দুই ধরনেরই বিশ্ববিদ্যালয় আছে। শিক্ষার্থীরা চাইলেই যে কোনোটাতেই অ্যাডমিশন নিতে পারে। অন্যান্য দেশের তুলনায় আইসল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম টিউশন ফিতে পড়াশোনা করা যায়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই, তবে বছরে নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন ফি দিতে হয়।

আইসল্যান্ডে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ আইসল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি ছাড়াই (রেজিস্ট্রেশন ফিসহ) উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। রয়েছে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজের সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে কাজ পাওয়া কিছুটা প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে। তবে স্থানীয় ভাষা জানা থাকলে তাতে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

তাছাড়া আইসল্যান্ডে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাচেলর, মাস্টার ও পিএইচডি ডিগ্রি নিতে পারবেন। পাবেন বিভিন্ন শর্টকোর্স ও ডিপ্লোমা করার সুযোগ। তুলনামূলকভাবে টিউশন ফি কম হলেও জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশি হতে পারে। আবার পড়াশোনা শেষে আপনি আইসল্যান্ডে সীমিত সময়ের (সাধারণত প্রায় ৬ মাস) জব সিকিং ভিসা পাবেন, যার মাধ্যমে চাকরি খোঁজার সুযোগ থাকবে। তবে স্থায়ীভাবে বসবাসের জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

সবদিক বিবেচনায় আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে আইসল্যান্ড হতে পারে পছন্দের একটি দেশ।

আইসল্যান্ডে সাধারণত বছরে ২ সেশনে আবেদন করা যায়। বছরে সাধারণত ২টি সেমিস্টার হয়ে থাকে। ফল সেমিস্টার: আগস্ট থেকে ডিসেম্বর, স্প্রিং সেমিস্টার: জানুয়ারি থেকে মে। অধিকাংশ ক্ষেত্রে ফল সেমিস্টারের জন্য আবেদন ডেডলাইন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকে, যদিও কিছু প্রতিষ্ঠান বছরে দুইবারও ভর্তির সুযোগ দেয়। ব্যাচেলর ডিগ্রির মেয়াদ সাধারণত তিন থেকে চার বছর, মাস্টার ডিগ্রির মেয়াদ এক থেকে দুই বছর এবং ডক্টরাল ডিগ্রি তিন বছর মেয়াদি হয়ে থাকে।

আইনতভাবে স্বীকৃত আইসল্যান্ডে সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩টি প্রাইভেট এবং বাকি ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮০০০ । এর মধ্যে ৫ শতাংশ শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত। বিশ্ববিদ্যালয়গুলো হলো:

১. অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি অব আইসল্যান্ড, (Agricultural University of Iceland)। 

২. বিফরোস্ট ইউনিভার্সিটি, (Bifröst University)।

৩. হোলার ইউনিভার্সিটি কলেজ, (Holar University College)।

৪. আইসল্যান্ড ইউনিভার্সিটি  অব দ্য আর্ট, (Iceland University of the Arts)।

৫. রায়েকজাভিক ইউনিভার্সিটি, (Reykjavik University)।

৬. ইউনিভার্সিটি অব অ্যাকুরেরি, (University of Akureyri)।

৭. ইউনিভার্সিটি অব আইসল্যান্ড, (University of Iceland)।

আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

আবেদনের যোগ্যতা

১. স্নাতকে আবেদনকারীকে একটি উচ্চ বিদ্যালয় থেকে সমমান শেষ হতে হবে। অবশ্যই অ্যাকাডেমিক ভালো ফল থাকতে হবে।

২. স্নাতকোত্তরে আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

৩. স্নাতকের ক্ষেত্রে ইংরেজি ভাষাদক্ষতার মানদণ্ড থাকতে হবে, IELTS-এ সাধারণত ৫.৫ থেকে ৬.০ পয়েন্ট অথবা TOEFL IBT-তে প্রায় ৭৯ থেকে ৮০ পয়েন্ট প্রয়োজন (বিশ্ববিদ্যালয়ভেদে পরিবর্তিত হতে পারে)।

৪. স্নাতকোত্তরের জন্য ইংরেজি ভাষাদক্ষতার মানদণ্ড থাকতে হবে, IELTS-এ সাধারণত ৬.০ থেকে ৬.৫ (বা তার বেশি) অথবা TOEFL IBT-তে প্রায় ৭৯ থেকে ৯৩ পয়েন্ট প্রয়োজন (প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে)।

৫. আইসল্যান্ডে কোনো কেন্দ্রীয় ভর্তির ব্যবস্থা নেই এবং আবেদনকারীদের অবশ্যই সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়ভেদে পৃথক হয়।

৬. কিছু কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আবেদন ফি গ্রহণ করে।

আরও পড়ুন: এক আবেদনেই ইউরোপ সফর: শেনজেন ভিসার আদ্যোপান্ত

প্রয়োজনীয় কাগজপত্র

১. শিক্ষাগত কাগজপত্রঃ সনদপত্র, নম্বরপত্র, প্রতিষ্ঠানপ্রধানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপিসহ মূলকপি।

২. পাসপোর্টঃ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে এবং পেশা, জন্মতারিখ ও অন্যান্য সব তথ্যের সঙ্গে শিক্ষাগত কাগজপত্রের মিল থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র বা অফার লেটার।

৩. আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র (জীবনযাত্রার খরচ বহনের সক্ষমতা দেখাতে হবে)।

৪. টিউশন ফি-র ব্যাংক ড্রাফটঃ বিশ্ববিদ্যালয়ভেদে টিউশন ফি ভিন্ন হয়ে থাকে।

৫. ভাষাগত দক্ষতার প্রমাণপত্র।

৬. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী ও টিউশন ফি-মুক্ত দেশসমূহ

টিউশন ফি

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আইসল্যান্ডে টিউশন ফি অনেক কম। আইসল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে টিউশন ফি দিতে হয় না, তবে বছরে একবার রেজিস্ট্রেশন ফি দিতে হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কিছু কোর্সের ক্ষেত্রে টিউশন ফি প্রযোজ্য, তবে তা ইউরোপের অনেক দেশের তুলনায় তুলনামূলক কম।

আপনি চাইলে স্কলারশিপ নিয়েও পড়তে যেতে পারেন আইসল্যান্ডে। সাধারণত আইসল্যান্ড শিক্ষা মন্ত্রণালয় প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে থাকে। স্কলারশিপগুলো শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়। ভর্তি ও স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাকে ।

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

আইসল্যান্ডে যেসব বিষয়ে পড়ানো হয়

অ্যাকাউন্টিং, অডিটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, এইচআরএম, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ল, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ফিজিক্স, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ম্যাথম্যাটিকস, বায়োলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স, ওয়েব ডিজাইন, নার্সিং, মেডিসিন সায়েন্স, ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, স্পোর্টস সায়েন্স, মাল্টিমিডিয়া, ফ্যাশন, ফিল্ম, ফাইন আর্ট, অডিও ইঞ্জিনিয়ারিংসহ আরও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9