আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’র শিক্ষামেলা

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৬ PM

© ফাইল ফটো

ভারতে উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শ প্রদানে শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’র শিক্ষা মেলা। ২ দিনব্যাপি এই মেলা রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ভারতের ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এক প্রতিনিধি দল।

এ শিক্ষা মেলার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবে। মেলায় ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রতিনিধি দল ভারতের প্রায় ১০০ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৫০০ এরও বেশি কোর্সে ১৯ হাজারের থেকেও বেশি আসনে ভর্তির জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের সহায়তা করবে। এ ছাড়া মেধাবীদের শিক্ষার্থীদের জন্য প্রায় ৩৫০০’র বেশি শিক্ষাবৃত্তি লাভের সুযোগ রয়েছে এই মেলায় সরাসরি ভর্তি আবেদনে। এই মেলায় শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজাদি জমাদানের মাধ্যমে এইসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকাল ৬টা পর্যন্ত। অনলাইনে মাধ্যমে শিক্ষার্থীরা মেলায় প্রবেশের জন্য নিবন্ধন করতে পারবে। অনলাইনে ‘স্টাডি ইন ইন্ডিয়া’র ওয়েবসাইট থেকে (www.studyinindia.gov.in) নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।

কর্মকর্তা নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…
  • ২৭ জুলাই ২০২৬
গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিস…
  • ২৭ জুলাই ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম 
  • ২৭ জুলাই ২০২৬
পবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ
  • ২৭ জুলাই ২০২৬
দায়িত্ব নিলেন ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন
  • ২৭ জুলাই ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৭ জুলাই ২০২৬