মঞ্চে বসে প্রতিমন্ত্রী, সামনে মারামারি ছাত্রলীগের দুই গ্রুপের

১০ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ PM
প্রতিমন্ত্রীর সামনে মারামারিতে জড়ান ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রতিমন্ত্রীর সামনে মারামারিতে জড়ান ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটেররানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সম্মেলনের মঞ্চে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও আওয়ামী লীগ নেতারা উপস্থিতি ছিলে। তাদের সামনেই এ মারামারির ঘটনা ঘটে।

এ সংক্রান্ত ভিডিওতে দেখা গেছে, রানীগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেইন জিতু, জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনও।

আরো পড়ুন: জয়-লেখকের ‘অপকর্মের’ ফিরিস্তি আজই প্রধানমন্ত্রীকে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা

সম্মেলন চলাকালে সাড়ে ৫টায় মঞ্চের একপাশে ছাত্রলীগের দুটি গ্রুপে মারামারি শুরু হয়। একপক্ষ অন্যপক্ষকে চেয়ার দিয়ে মারতে থাকে। উপস্থিত সাধারণ নেতাকর্মীরাও ছোটাছুটি করতে থাকেন। পরে পুলিশ ও আওয়ামী লীগের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, যারা মারামারিতে লিপ্ত হয়েছেন তাদের শনাক্ত করা হবে। কোনো  অবস্থাতেই তারা নতুন কমিটিতে জায়গা পাবেন না।

ব্রাজিল-মরক্কোর খেলা মোবাইলে দেখবেন যেভাবে
  • ১৩ জুন ২০২৬
‘ও ব্যাটাও জামায়াত করে’
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপজুড়ে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ জাকসুর
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ১৩ জুল…
  • ১৩ জুন ২০২৬
শিক্ষকরা অবসরের এক লাখ টাকা জুলাইয়ের শুরুতে পাবেন: শিক্ষামন…
  • ১৩ জুন ২০২৬
মাদকবিরোধী সভা শেষে ফেরার পথে মাদক কারবারি পরিবারের হামলায় …
  • ১৩ জুন ২০২৬
×