ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক জাতীয় ছাত্রশক্তির

২৯ জুলাই ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ PM
জাতীয় ছাত্রশক্তির লোগো

জাতীয় ছাত্রশক্তির লোগো © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (২৯ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, গতকাল জুলাই পদযাত্রায় থাকা এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা এবং আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার মাধ্যমে, নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের প্রতিবাদে, ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ।

সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬
ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
  • ১৬ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ পর্যন্ত পুরো বিষয় পর্যবেক্ষণ করবেন ক্রীড়া প্রতিমন…
  • ১৬ অক্টোবর ২০২৬