ছাত্রলীগকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে: এমপি শিবলী সাদিক

২৫ জুলাই ২০২২, ১১:৫৭ PM
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক © সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। 

সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার দলার দরগা আল জামিয়া ইসলামিয়া ও এতিমখানা মাদ্রাসা পরিদর্শন শেষে উপজেলা ছাত্রলীগকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক এই নির্দেশনা দেন।

সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ছাত্রলীগকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে। এ লক্ষ্যে সর্বপ্রথম প্রতিটি ইউনিটের সভাপতি ও সম্পাদকদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই। তাদের দেখে বাকি নেতা-কর্মীরাও উৎসাহী হয়ে নামাজ আদায় করবে এবং সব মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবে।

এর আগে এমপি শিবলী সাদিক উপজেলার শেরনগর পূর্বপাড়া জামে মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় শিবলী সাদিক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা প্রদান করেন।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬