ইশা ছাত্র আন্দোলনের ঢাবি সভাপতি

রাজনীতির মঞ্চের দূরে থেকে বিপ্লব দেখে ইসলামী নেতারা

২৩ এপ্রিল ২০২২, ১১:৫৮ PM
জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ

জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ © সংগৃহীত

রাজনীতির মঞ্চের দূরে থেকে বিপ্লব দেখে ইসলামী নেতারা, এমনটাই মন্তব্য করেছেন ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।

শনিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুকের আইডিতে এক স্ট্যাটাসে তিনি আরও বলেছেন, আমাদের ইসলামী নেতারা সেক্যুলার ব্যবস্থার বিরুদ্ধে বড় বড় হুমকি-ধমকি দিয়ে বক্তৃতা করে বেড়ায়। কিন্তু সেক্যুরারিজমের আঁতুড়ঘরে যারা জীবন বাজি রেখে এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, তাদেরকে মূল্যায়ণ করার কোন চেষ্টা তাদের মধ্যে নেই।

ঢাবি শাখা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, সেক্যুলার প্রতিষ্ঠানে নিজেদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে যে কর্মীরা কাজ করার কারণে নেতারা বড় গলায় দুয়েকটা কথা বলার সুযোগ পায় জাতীয় রাজনীতির মঞ্চে, সে সব কর্মীদেরকে তারা দলের মধ্যে দ্বিতীয় শ্রেণির ‘নাগরিকে’র মান দিয়ে রাখে।

তিনি আরও বলেন, বস্তুত রাজনীতির মঞ্চ থেকে বহু দূরে বসবাস করে এরা বিপ্লবের কল্পনা করে বেড়ায়। সমাবেশের লোকবল দেখে ক্ষমতার মসনদ দখল করে ফেলেছে ভাব নিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে।

গত বছরের ১৬ সেপ্টেম্বরে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২১ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়। এই নতুন কমিটিতে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে সভাপতি, ইয়াছিন আরাফাতকে সহ-সভাপতি এবং খায়রুল আহসান মারজানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এরপর ৯ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এইদিনই রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৯৯১ সালের ২৩ আগস্ট ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে চরমোনাইর মরহুম পীর সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে সংগঠনটি তার পথচলার ৩০ বছর সম্পন্ন করেছে।

ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের …
  • ১০ আগস্ট ২০২৬
১২ ক্যাডেট কলেজে ৬১৮ পরীক্ষার্থী, ৬০৭ জনই পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৪ …
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬