ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিশাল শোডাউন

২০ এপ্রিল ২০২২, ০২:৫৬ PM
ছাত্রদলের শোডাউন

ছাত্রদলের শোডাউন © সংগৃহীত

ছাত্রদলের নতুন সভাপতি কাজী রওনকুল ইসলাশ শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিশাল শোডাউন করেছে ছাত্রদল। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শোডাউন করেন তারা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

নেতাকর্মীরা জানান, সকালে শহীদ মিনারে আসেন নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা। এসময় উপস্থিত নেতাকর্মীর তাদের স্বাগত জানান। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মধুর ক্যান্টিনে যান। মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের নেতারা।

মধুর ক্যান্টিনে কিছুক্ষণ অবস্থান করে ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বের হয়ে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে টিএসসিতে আসেন নেতাকর্মীরা। সাংবাদিক সমিতির কার্যালয়ে নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় কমিটির নতুন পাঁচ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা। পরে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। নেতাকর্মীরা দাবি করেন, মিছিলে দেড় থেকে দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ঢাবিতে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন বিস্তারিত

গত ১৭ এপ্রিল ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক মনোনীত হন সাইফ মাহমুদ জুয়েল। আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের …
  • ১০ আগস্ট ২০২৬
১২ ক্যাডেট কলেজে ৬১৮ পরীক্ষার্থী, ৬০৭ জনই পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৪ …
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬