ঢাবি ছাত্রদলের আহবায়ক হলেন আকতার

১৯ এপ্রিল ২০২২, ১১:০০ PM
আকতার হোসেন

আকতার হোসেন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবকে আহবায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম আহবায়ক আকতার হোসেনকে আহবায়ক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত একট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব সদ্য ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্ব করার ফলে সংশ্লিষ্ট ইউনিটের আহবায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠনের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের যুগ্ম আহবায়ক আকতার হোসেনকে আহবায়ক করা হয়।

আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদল অতীতে যেমন করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল ঠিক সেভাবেই আগামীতে সোচ্চার থাকবে। শিক্ষার্থীদের জন্য যা কল্যাণকর তা আদায়ে আমাদের ভূমিকা সবসময় থাকবে।

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬
৫২ জনের সবাই পেয়েছে জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি
  • ১০ আগস্ট ২০২৬
গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬