ছাত্রদলের সভাপতি শ্রাবণ, সম্পাদক জুয়েল

১৭ এপ্রিল ২০২২, ০৫:২১ PM
শ্রাবণ ও জুয়েল

শ্রাবণ ও জুয়েল © সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গত কমিটির সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গত কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আজ রোববার (১৭ এপ্রিল) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ ইকবাল খান। ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

এর আগে, গত কয়েকদিন ধরেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নিয়ে সভা করেছেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সব সভায় নেতারা তার সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে নেবেন বলে জানান।

ট্যাগ: ছাত্রদল
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬
৫২ জনের সবাই পেয়েছে জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি
  • ১০ আগস্ট ২০২৬
গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল, কারিনার পর আত্মহত্যা তরিকার
  • ১০ আগস্ট ২০২৬