৩ কর্মীকে মারধর, চবির প্রধান ফটকে তালা ছাত্রলীগের

১১ এপ্রিল ২০২২, ০৮:৫৭ PM
চবির প্রধান ফটকে তালা

চবির প্রধান ফটকে তালা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীকে স্থানীয় সিএনজি চালকরা মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করেছে ছাত্রলীগের অনুসারীরা। আজ সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটকে তালা দিয়ে অবস্থান নেন তারা।  

মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন- চবির গণিত বিভাগের ২০১৮-১৯ বিভাগের শিক্ষার্থী রাউফুন প্রমাণিক, ফজলে রাব্বি এবং একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইফতেখার নাফি। এই তিন শিক্ষার্থী শাখা ছাত্রলীগের বিজয় এবং সিএফসি গ্রুপের কর্মী হিসেবে পরিচিত।

শিক্ষার্থীরা জানান, বিকেল সাড়ে ৪টার বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং থেকে সিএনজিতে চবির জিরো পয়েন্টে আসলে সিএনজিচালকের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় দুই শিক্ষার্থীর। এ সময় ৫ টাকার ভাড়া ৩০ টাকা দাবি করায় তর্কের একপর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে মারধর করে পালিয়ে যান সিএনজিচালক।  

চবির সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থী এবং অভিযুক্ত সিএনজি চালকের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা এখন হলে ফিরে গেছে। 

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬