অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লোহাগাড়া ছাত্রলীগের সভাপতি

১১ এপ্রিল ২০২২, ০৮:৫৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের পেঠানার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা ছাত্রলীগ এ কে এম আসিফুর রহমান চৌধুরী। আজ সোমবার (১১ এপ্রিল) তার উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল মালকেসহ উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার এক মাস অতিবাহিত হলেও তাদের কপালে ত্রাণ সহায়তা জুটেনি। বিষয়টি দুঃখজনক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানতে পারি অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করতেছে। চার ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিকভাবে প্রতিটি মানুষের একান্ত কর্তব্য।

নিতি আরও বলেন, সিয়াম সাধনার এই পবিত্র মাহে রমজানে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সমাজের সকল উচ্চবিত্ত ব্যক্তিদের এ অসহায় মানুষগুলোর দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬