ভ্যাকসিনের দাবিতে মানববন্ধন করবে ঢাবি ছাত্রলীগ

২০ জুন ২০২১, ০৯:০৯ PM
লোগো

লোগো © টিডিসি ফটো

শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করাসহ আরও বেশকিছু দাবিতে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। আগামীকাল সোমবার (২১ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হবে।

আজ রবিবার (২০ ‍জুন) রাতে সংগঠনটির ঢাবি শাখার দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আবাসিক ফি ও পরিবহণ ফি প্রত্যাহার, আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীকে দ্রুততম সময়ে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান বাস্তবায়নের জন্য রোডম্যাপ প্রণয়ন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থার দাবির কথা জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করার জন্য এতে আহ্বান করা হয়।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬